নারীদের এগিয়ে যাওয়া আমাকে আনন্দ দেয়। যেখানে নারীদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে সেখানে আমার সহায়তা থাকবে। আমি নারীদের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাই…
বলছিলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শুক্রবার রাজধানীর ফার্মগেটে আনুশে’স সেলুন অ্যান্ড মেকওভার নামে একটু নারডের সেলুনের যাত্রা, সূচনার সময় এ কথা বলেন ঢাকাই ছবির এই শীর্ষ পর্যায়ের নায়িকা।
বুবলীর চলচ্চিত্রে পাঁচ বছরের ক্যারিয়ার। তবে কখনোই তাকে কোনো শো রুমের উদ্বোধনে দেখা যায়নি। এবারই প্রথম কোনো শো রুম উদ্বোধনে দেখা গেল তাঁকে। কেন তিনি শো রুম উদ্বোধনে তার কারণও জানালেন। বললেন, এর আগে একাধিক শো রুম উদ্বোধনের আমন্ত্রণ পেলেও ব্যাটে-বলে টাইমিং না হওয়ায় উপস্থিত থাকতে পারেননি।
বুবলী বলেন, এই বিউটি সেলুনের কর্ণধার একজন নারী উদ্যোক্তা। কোনো নারী যখন স্বাবলম্বী হয়ে ঘরে বাইরে এগিয়ে যান দেখে খুব ভালো লাগে। তার এই প্রচেষ্টা সাধুবাদ জানাই। তার সাফল্যের ধারা বজায় থাকুক।
কিন্তু বুবলীর প্রথম সিনেমা ‘বগসিরি’র প্রযোজক টপি খান যখন আমন্ত্রণ জানালেন, তখন আর না করতে পারেননি শাকিব খানের বিপরীতে সুপারহিরো, পাসওয়ার্ড, বীর সিনেমাগুলোতে অভিনয় করে আলোচনায় আসা নায়িকা বুবলী।
বুবলী বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীনশিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়।