বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

নায়ক ফারুকের শারীরিক অবস্থার উন্নতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

দেশে রোগ নির্ণয় না হওয়ায় অসুস্থতা নিয়েই জরুরিভাবে ১৩ সেপ্টেম্বর ঢাকা থেকে সিঙ্গাপুর উড়াল দেন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সেখানে গিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।

ভর্তি হওয়ার মাত্র চারদিনের মাথায় সেখানকার ডাক্তাররা জানান, এ অভিনেতার শরীরে টিবি রোগ বাসা বেঁধেছে। শুরু হয় সেটির চিকিৎসা। বর্তমানে আগের চেয়ে অনেক সুস্থ আছেন ফারুক। এরই মধ্যে হাসপাতাল ছেড়ে হোটেলে উঠেছেন।

চলতি মাসের শেষের দিকে ঢাকায় ফিরতে পারেন। এ অভিনেতার স্ত্রী ফারহানার বরাত দিয়ে বিষয়গুলো নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, ‘সিঙ্গাপুরে অবস্থানরত ফারুক ভাই ও তার স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ উন্নত হয়েছে।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD