বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

নায়ক ফারুকের শারীরিক অবস্থার অবনতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

জ্বরে আক্রান্ত নায়ক আকবর হোসেন পাঠান ফারুক। ঢাকা-১৭ আসনের সাংসদকে ১৮ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কয়েক দফায় করোনা টেস্ট করা হলেও রেজাল্ট নেগেটিভ আসে। কিছুটা সুস্থ হওয়ায় ২৬ আগস্ট হাসপাতাল থেকে বাসায় যান তিনি।

শারীরিক অবস্থা খারাপের দিকে যাওয়ায় গেল ৩১ আগস্ট তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। করোনার নমুনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে। একই সঙ্গে টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হয়েছে। সবকিছুই নেগেটিভ রয়েছে। তবুও জ্বর ভালো হচ্ছে না।

কয়েকদিন চিকিৎসা শেষে নায়কের শারীরিক অবস্থা ভালো না হওয়াতে গত ৫ সেপ্টেম্বর অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে। এই তথ্য নিশ্চিত করেছেন নায়ক ফারুকের স্ত্রী ফারহানা ফারুক।

তিনি জানান, আবারও করোনা টেস্ট করা হয়েছে। কোথাও তেমন খারাপ কিছু নেই। কিন্তু তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। জ্বর সারছেই না। ১০১ ডিগ্রির নিচে নামছে না তাপমাত্র। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়ছে।

ফারহানা ফারুক আরও বলেন, দ্রুতই তাকে বিদেশে নিয়ে যাবার কথা ভাবছি আমরা। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগও হচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD