শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :

নায়িকা নিপুণের ‘বীরত্ব’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ এখন অভিনয়ে নিয়মিত নন। রাজধানীর বনানীতে একটি সৌন্দর্যচর্চাবিষয়ক প্রতিষ্ঠান চালু করেছেন তিনি। এটির কার্যক্রম পরিচালনা নিয়েই সময় কাটে তার। তাই অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দিয়েছেন।

তবে সেই ব্যস্ততার মধ্যেই গত বছরের শেষ প্রান্তে সাইদুল ইসলাম রানার পরিচালনায় ‘বীরত্ব’ নামের একটি ছবিতে অভিনয় করেন। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে কারিগরি অংশের কাজ।

আগামী জুনে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। এই সিনেমার গল্পের অন্যতম একটি চরিত্র লুৎফা।

নিপুণকে লুৎফা চরিত্রেই দেখা যাবে। এ প্রসঙ্গে নিপুণ বলেন,‘ এতে আমার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। অভিনয় করে প্রশান্তি পেয়েছি। এ ধরনের চরিত্র পেলে অভিনয়ে আপত্তি নেই আমার। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

২০১৮ সালে উত্তম আকাশের পরিচালনায় নিপুণ সর্বশেষ ‘ধূসর কুয়াশা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। ২০০৮ সালে ‘সাজঘর’ এবং ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন নিপুণ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD