শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

না ফেরার দেশে অভিনেতা ফারাজ খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা ফারাজ খান। তার বয়স হয়েছিল ৫০।

বুধবার (৪ নভেম্বর) এই অভিনেতার মৃত্যুর খবরটি জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে অভিনেত্রী-নির্মাতা পূজা ভাট লিখেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি, ফারাজ খান আমাদের ছেড়ে চলে গেছেন। আমি মনে করি তিনি ভালো জায়গাতেই গেছেন। তার জন্য যারা সাহায্যের হাত বাড়িয়েছেন ও শুভকামনা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। তার পরিবারের জন্য প্রার্থনা করুন। তার শূন্যতা পূরণ হওয়ার নয়।’

গত এক বছর ধরে কাশি ও বুকের সংক্রমণে ভুগছিলেন এই অভিনেতা। ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন আগে তার চিকিৎসার জন্য এই অভিনেতার ছোট ভাই টেলিভিশন অভিনেতা ফাহমান খান তহবিল সংগ্রহের কাজ শুরু করেন। এরপর বলিউড সুপারস্টার সালমান খানসহ অনেকেই সাহায্যের হাত বাড়ান।

প্রয়াত বলিউড অভিনেতা ইউসুফ খানের ছেলে ফারাজ খান। ১৯৯৬ সালে ‘ফারেব’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘পৃথিবী’, ‘লাভ স্টোরি’, ‘মেহেন্দি’, ‘দুলহান বানাও মেরি তেরি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD