ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে অবশেষে হার মানলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। চলে গেলেন না ফেরার দেশে।
আজ মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর এক বেসরকারী হাসপাতালে পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে পরপারের বাসিন্দা হয়ে গেলেন বাঁ-হাতি এ অলরাউন্ডার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান স্বজনরা। তবে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।