বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

না ফেরার দেশে সঙ্গীতশিল্পী ন্যান্সির বাবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির পিতা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। বার্ধক্য জনিত কারণেই তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন ন্যান্সি।

ন্যান্সি বলেন,’বাবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খিলক্ষেতে থাকতেন। সেখানেই তিনি আজ সোমবার সকাল সাড়ে নয়টায় মৃত্যুবরণ করেন। আমি স্বামীর সঙ্গে ময়মনসিংহে ছিলাম। এখন আমি আমার ছোট ভাই ও স্বামী ও ছেলেমেয়েরা গাড়িতে, সেখানেই যাচ্ছি।’

নাজমুন মুনিরা ন্যান্সির বাবা নাঈমুল হক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ অর্থ নিয়ন্ত্রক ছিলেন। বর্তমানে অবসর জীবন যাপন করছিলেন।

ন্যান্সি বলেন, ‘আমাকে জানানো হলো বাবা গত রাতে অসুস্থতা বোধ করছিলেন। সেটা খুব বেশি না, যেমনটা মাঝে মাঝে হয়। আজ সকালের দিকে তিনি মারা যান।’

বাবার মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছেন তিনি। মোবাইলে কথা বলতে গিয়ে স্বর ভেঙে আসছিল। জানাজা ও দাফনের বিষয়ে এখনো সময় নিশ্চিত না করা হলেও মরহুম নাঈমুল হককে নেত্রকোনায় তাঁর স্ত্রীর পাশে সমাহিত করা হবে।

নাজমুন মুনিরা ন্যান্সি বাংলাদেশের জনপ্রিয় ও গুণী সঙ্গীতশিল্পী। এই সময়ের কিংবদন্তি সঙ্গীতজ্ঞদের মতে বাংলা সংগীতাঙ্গনে তাঁর আসন হবে দীর্ঘস্থায়ী। ক্যারিয়ার শুরু হয় হৃদয়ের কথা চলচ্চিত্রের মাধ্যমে। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD