শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :

নিউইয়র্কে রেস্টুরেন্ট চালু করছেন প্রিয়াঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১

বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সঙ্গে লেখালেখির কাজটিও চালিয়ে যাচ্ছেন পুরোদমে। এবার প্রিয়াঙ্কার মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই নিউইয়র্কে বসবাস শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি সেখানেই সোনা নামের একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টের উদ্বোধন করলেন পিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রেস্টুরেন্টটি উদ্বোধনের সময় পূজা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেসময় তার সঙ্গে ছিলেন স্বামী নিক ও মা মধু চোপড়া। ২০১৯ সালে তোলা সেই পূজার ছবি শেয়ার করে রেস্টুরেন্ট চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

প্রিয়াঙ্কার রেস্টুরেন্টের প্রধান শেফ হিরা নায়ক। জানা গেছে- এই রেস্টুরেন্টে শুধুমাত্র ভারতীয় খাবার পরিবেশন করা হবে। সব ঠিক থাকলে সামনে মাস থেকে চালু হবে এটি।

নতুন রেস্টুরেন্টে লোগো শেয়ার করে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, “সোনা’কে উপস্থাপন করতে পেরে আমি সত্যি আনন্দিত। একইসঙ্গে গর্বিত এটি ভেবে যে, আমি ভারতীয় খাবারের সঙ্গে সকলের পরিচিতি বাড়াতে পারবো।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD