শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

নিষেধাজ্ঞা তোলার পর ঢাকা ছাড়লো লন্ডনের প্রথম ফ্লাইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

করোনাভাইরাসের কারণে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর এই প্রথম অন্তর্জাতিক রুটে প্রথম শিডিউল ফ্লাইট পরিচালনা করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার দুপুর ১২ টা ২০ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এয়ারক্রাফট নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ফ্লাইটে ১৮৭ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৫ জন শিশু।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ ও ৩০ এপ্রিল, ৭ , ১৬ ও ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন থেকে ঢাকা থেকে লন্ডন রুটে এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয় বেবিচক। তবে কাতারে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তাই যাত্রীরা শুধু ট্রানজিট হিসেবে কাতার ব্যবহার করে অন্যান্য দেশে যেতে পারবেন।

১৬ জুন থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও ৫ দিন সময় নিয়ে আজ ২১ জুন থেকে ফ্লাইট চলাচল শুরু করে বিমান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD