শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

নিয়মিত হচ্ছেন তিশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকেই অভিনয়ে বিরতি নিয়েছিলেন নুসরাত ইমরোজ তিশা। লকডাউন শেষ হওয়ার পর অন্যান্য তারকা শিল্পী অভিনয়ে ফিরলেও তিনি ছিলেন নিশ্চুপ।

সম্প্রতি আবারও নাটকে অভিনয়ের মধ্য দিয়ে বিরতি ভাঙলেন তিশা। এরই মধ্যে শুটিং করেছেন সকাল আহমেদের পরিচালনায় ‘রাত গভীর হয়’ নামে একটি নাটকের। এছাড়া একাধিক নাটকে অভিনয়ের কথা চলছে এ অভিনেত্রীর। অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে তিশা বলেন, ‘এখন যেহেতু স্বাস্থ্যবিধি মেনে কাজ হচ্ছে, তাই কাজ করতে উৎসাহ পাচ্ছি।

তাছাড়া নিজের নিরাপত্তার কাজটি নিজেও অনুসরণ করছি। কাজে ফেরার পর প্রথম নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা ভালো। এ সেটের মতো পরিবেশ হলে কাজ করতে তেমন অসুবিধা হবে না।’ এদিকে ছবি নিয়েও ব্যস্ত হচ্ছেন তিশা। দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘ঢাকা-২০৪০’ নামের একটি ছবিতে অভিনয় শুরু করেছেন লকডাউনের আগেই। চলতি মাসে এর বাকি অংশের শুটিং শুরু হবে।

এছাড়া সম্প্রতি ‘ভালোবাসা প্রীতিলতা’ নামের সরকারি অনুদানে নির্মিতব্য একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রদীপ ঘোষের পরিচালনায় এতে তিশা প্রীতিলতার চরিত্রে অভিনয় করবেন। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD