শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :

নিয়মিত হচ্ছেন সারিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

আসা যাওয়ার মধ্যেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেন মডেল অভিনেত্রী সারিকা। বারবার স্থিতিশীল হওয়ার কথা বললেও শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটুট থাকতে পারেন না। তবে এবার পুরোপুরি সিদ্ধান্ত নিয়েই মাঠে নেমেছেন বলে জানিয়েছেন।

গত বছরের শেষ থেকে অভিনয়ে পুরোপুরি ব্যস্ত হয়ে কাজ করেছেন পাঁচটি নাটকে। শুটিং হয়েছে কক্সবাজার। নতুন বছরের শুরুটাও কাজ নিয়ে ব্যস্ত। গত দু’দিন শুটিং করেছেন সকাল আহমেদের পরিচালনায় ‘কেউ কথা রাখেনি’ নামে একটি নাটকে।

এ নাটকে সারিকাকে দেখা যাবে একজন সদ্য ডিভোর্স হওয়া মেয়ের চরিত্রে। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগেও সকাল ভাইয়ের নির্দেশনায় কয়েকটি নাটকে অভিনয় করেছি। তিনি অনেক যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। এ নাটকের গল্প আমার কাছে এককথায় অসাধারণ লেগেছে।

নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী।’ নাটকটি আগামী রোজার ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। আজ দেবব্রত রনির পরিচালনায় ‘গার্লফ্রেন্ড শুধু গিফট চায়’ নামে একটি নাটকের শুটিং করবেন বলে জানিয়েছেন সারিকা। এখন থেকে নিয়মিত কাজ করার বিষয়েও ইঙ্গিত দিয়েছেন এ অভিনেত্রী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD