শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

নিয়া শর্মার জন্মদিনে ‘চূড়ান্ত অশ্লীলতা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

সদ্য ৩০শে পা দিলেন ভারতের টেলিভিশনের ‘নাগিন’ নিয়া শর্মা। ছোটপর্দার এই নায়িকার জনপ্রিয়তা টেক্কা দেবে যে কোনও বলিউড তারকাকেই। তবে জন্মদিনে অযাচিতভাবে সমালোচিত হলেন নিয়া।

জন্মদিনে বন্ধুদের জন্য স্পেশ্যাল পার্টির আয়োজন করেছিলেন নিয়া। সেখানেই বন্ধুরা নিয়াকে চমকে দিয়ে হাজির করেছিল পুরুষাঙ্গের আকারের এই চকোলেট-স্ট্রবেরি কেক। কেকের ডিজাইনও ছিল চোখে পড়ার, দৃষ্টিকটূ। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি নিয়া।

তা মোটেই সু-শোভন নয়, বরং পুরোপুরি দৃষ্টিকটূ! এই অভিযোগ তুলেই নিয়া শর্মাকে আক্রমণ করে বসে নেটিজনেরা। তাঁদের স্পষ্ট বক্তব্য- এটা অশ্লীলতার চূড়ান্ত।

নিয়ার জন্মদিনের এই পার্টিতে অর্জুন বিজলানি ছাড়াও ছিলেন রাহুল সুধীর, রেহানা পন্ডিত, শগুনরা। বন্ধুদের মজার কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে নিয়া শর্মা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD