বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :

নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোরে ‘জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

জুনিয়র কমিশন্ড অফিসার(ওয়ারেন্ট অফিসার)।

যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিএ/বিএসসি/বিকম/স্নাতক অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতক / সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০০ ও এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। ন্যূনতম ২০ থেকে অনূর্ধ্ব ২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। প্রার্থীকে সাতার জানতে হবে।

শারীরিক যোগ্যতা

উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে।

বৈবাহিক অবস্থা

অবিবাহিত ।

বেতন-ভাতা

নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত বেতন স্কেলে বেতন-ভাতা, বিনামূল্যে আহার ও বাসস্থান সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে (http://army.teletalk.com.bd) আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৩ সেপ্টম্বর, ২০২১।

সূত্র : ইত্তেফাক, ২৬ আগস্ট, ২০২১।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD