শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

নেটফ্লিক্সের সঙ্গে শহিদের ১০০ কোটির চুক্তি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

নেটফ্লিক্সের একাধিক ছবি ও সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শহিদ কাপুর। এজন্য বলিউডের জনপ্রিয় এই অভিনেতাকে দেওয়া হবে ১০০ কোটি রুপি! সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।

তবে নেটফ্লিক্সের একটি সূত্র এই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে।

ওই সূত্র জানায়, “নেটফ্লিক্স শহিদ কাপুরের সঙ্গে এরকম কোনও চুক্তি করেনি। উল্লেখিত পরিমাণটি (১০০ কোটি রুপি) যে কোনও তারকার জন্যই বেআইনী, তা তিনি যত বড়ই তারকা হোক না কেন। শাহিদ তো দূরের কথা, শাহরুখ-অক্ষয়-সালমান-আমিরের ক্ষেত্রেও এমনটি হবে না।”

ওই সূত্র আরও বলে, “আমরা জানি না এই তথ্যটি কোথা থেকে এসেছে, তবে অবশ্যই নেটফ্লিক্সের কারও কাছ থেকে নয়।”

নেটফ্লিক্সের একটি সূত্র আরও জানিয়েছে, “আমাদের প্ল্যাটফর্মটি বলিউড তারকাদের সিস্টেমটি ভাঙতে চায়। এটি যোগ করতে নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন পরিচালক শোয়ের তারকা, তিনি বড় বা ছোট পর্দার হোক। আমরা এ বছর চারজন নতুন পরিচালক প্রবর্তন করেছি। এছাড়া আরও অনেক আছে।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD