শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

নেহা কক্করের মেহেদির ছবি সামনে এল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন নেহা কক্কর। বলিউডের জনপ্রিয় গায়িকার বিয়ে নিয়ে যতই প্রশ্ন উত্তর পর্ব শুরু হোক না কেন, এবার প্রাকশ্যে এল নেহার মেহেদির ছবি। যেখানে এক ডিজাইনারের কাছে মেহেদির রঙে সেজে উঠতে দেখা যায় নেহাকে।

মেহন্দির পর রোহনপ্রীতের সঙ্গেও ছবি দেখা যায় নেহা কক্করের। যেখানে নেহা রেহনপ্রীতকে বিয়ে করবেন কি না, তা জানতে চেয়ে ফটোশুট করেন এই জুটি।

চলতি সপ্তাহেই নেহা কক্করের সঙ্গে রোহনপ্রীত সিংয়ের বিয়ের আসর বসবে দিল্লিতে। যদিও বিয়ের পর নেহা-রোহনপ্রীতের রিসেপন হবে পাঞ্জাবের জিরাকপুরে। এদিকে নেহা কি সত্যিই বিয়ে করছেন কিনা বলে সম্প্রতি প্রশ্ন তোলেন আদিত্য নারায়ণ। তিনি বলেন, সম্প্রতি একটি মিউজিক অ্যালবামের শ্যুটিং করতে গিয়ে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে পরিচয় হয় নেহার। পরিচয়ের পর কয়েক মাসের মধ্যেই নেহা কক্কর কীভাবে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন বলে প্রশ্ন তোলেন আদিত্য।

পাশাপাশি নেহা কোনও ছোট বাচ্চা নন যে পরিচয়ের কয়েকদিনের মধ্যেই কাউকে বিয়ে করে নেবেন। যদিও সমালোচনাকারীরা যা-ই বলুন না কেন, এবার রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার সমস্ত তোড়জোড় করে ফেলেছেন নেহা কক্কর।

প্রসঙ্গত নেহা কক্করের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই মুখ খোলন গায়িকার প্রাক্তন বন্ধু হিমাংশ কোহলি। তিনি বলেন, নেহা যদি সত্যিই কাউকে জীবনে পান, তাহলে প্রাক্তনের জন্য তিনি খুশি।

হিমাংশ কোহিলর সঙ্গে বিচ্ছেদর পর ভেঙে পড়েন নেহা কক্কর। যে খবর প্রকাশ্যে আসতেই নেহার সঙ্গে আদিত্য নারায়ণের বন্ধুত্ব চোখে পড়তে শুরু করে। যদিও নেহা, আদিত্য দুজনেই দাবি করেন, তাঁদে মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনও সম্পর্ক নেই।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD