শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :

ন্যান্সির মেয়ে রোদেলার কণ্ঠে ‘আমায় ডেকো না…’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

আমায় ডেকো না ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না, বিবাগী এ মন নিয়ে জন্ম আমার, যায় না বাঁধা আমাকে, কোন পিছু টানের মায়ায়… পড়তে গেলেই কথাগুলো খুবই পরিচিত লাগবে। লাগাটাই স্বাভাবিক- কেননা তুমুল জনপ্রিয় গানের কথামালা এসব। লাকী আখন্দের বহুল শ্রোতাপ্রিয় এই গান এবার কণ্ঠে তুলেছে ন্যান্সি কন্যা।

রোদেলা স্কুলের গণ্ডি পেরনোর আগেই মা’কে অনুসরণ করছে। এর আগে বেশ কয়েকটি গান কণ্ঠে ধারণ করে রোদেলা। তবে এবার যেন একটু সাহসের কাজই করে ফেলল। আর এ কাজের জন্য তারিফ না করে পারা যাচ্ছে না। কেননা লাকী আখন্দের এই গানে খুব চমৎকারভাবে ধারণ করেছে রোদেলা। খুবই সাবলীল ডেলিভারিতে শ্রোতা বেশ আগ্রহসহকারে শুনছে। গানের সঙ্গে মিউজিক ভিডিও আকারে এটি ন্যান্সির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। নতুনভাবে গানটির সংগীতায়োজন করেছেন রাজীব ঘোষ।

ন্যান্সি রোদেলা সম্পর্কে গণমাধ্যমকে বলছিলেন, ‘ওর কণ্ঠের মূল্যায়ন করবে দর্শক। তবে আমি মনে করি রোদেলার কণ্ঠ খুব ভালো। তার মধ্যে আমার একটা ছোঁয়া আছে। রোদেলার এখন যে বয়স এই বয়সের যে টোনটা তা অল্প কিছুদিনের মধ্যেই পরিবর্তন হবে। এই শিশুসুলভ কণ্ঠটি আর থাকবে না।’

রোদেলাও নিজের অভিমত ব্যক্ত করেছে। ন্যান্সি কন্যা বলছে, আমি সত্যি ভীষণ নার্ভাস ছিলাম। এতো গুণী একজন মানুষের গান গাওয়ার জন্য প্রচুর সাহসের প্রয়োজন। সেটা আম্মুর চাইতে সানি মামাই বেশি দিয়েছে। আম্মু খালি ভুল ধরে। রাজীব ঘোষ আংকেল মিউজিক রি অ্যারেঞ্জমেন্ট করেছেন। খুব বেশি মিউজিক এর বাহুল্য ছিলো না আম্মু চায়নি বলেই।

ভিডিও সম্পর্কে রোদেলা বলছে, সানি মামা কি করে পকেট ওজমো দিয়ে আস্ত ভিডিও বানিয়ে ফেললো। তার ওপর এডিটিং, কালার কারেকশন ও তারই করা। সানি মামা এবং আমি – আমাদের দুজনের জন্যই নতুন অভিজ্ঞতা | ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন | কতটুকু ভালো গেয়েছি সেটা জানিনা তবে ভালোবেসে গেয়েছি এটা নিশ্চিত | ভবিষ্যত এ আরও ভালো কিছু করবো বলে আশা করছি | ভালো থাকবেন সবাই |

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD