শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

পকেটভর্তি রোদ্দুর নিয়ে অন্তঃসত্ত্বা আনুশকার দুবাই ঘোরাঘুরি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

আইপিএলে অংশ নিতে বর্তমানে দুবাইতে রয়েছেন ক্রিকেটার বিরাট কোহলি। যেখানে তার সফর সঙ্গী হিসেবে গিয়েছেন স্ত্রী আনুশকা শর্মাও।

বিরাটের খেলার দিন মাঠে উপস্থিত থেকে গ্যালারিতে দাঁড়িয়ে উৎসাহ দিতে দেখা যায় আনুশকা শর্মাকে। আবার কখনও কখনও স্বামীর জন্য ভালোবাসার চুমু উড়িয়ে দিতে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে। যার বেশ কয়েকটি ছবি এরইমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত আগস্টে একটি সুখবর দিয়েছেন বিরাট-আনুশকা। আগামী বছরের জানুয়ারিতে প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন এই তারকা দম্পতি।

এদিকে, অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদটি দেওয়ার পর এখন প্রায় সময় সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে থাকে আনুশকা শর্মা।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি আরও কিছু ছবি শেয়ার করেছেন আনুশকা। যেখানে রোদ্দুরের আনন্দ নিতে দেখা যাচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে।

শেয়ার করা ছবিগুলোতে আনুশকার পরনে দেখা গেছে সাদা টি-শার্ট এবং কমলা রঙের ডাঙ্গারিজ। এর ক্যাপশনে তিনি লিখেছেন- “পকেটভর্তি রোদ্দুর।”

সবশেষ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছবিতে দেখা গেছে আনুশকা শর্মাকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD