শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

পপিকে নিয়ে বিপাকে নির্মাতারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২

দুই বছরেরও বেশি সময় ধরে নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। এ সময়টায় মিডিয়া থেকে পুরোপুরি নিজেকে আড়াল করে রেখেছেন। অভিনয় তো নয়ই, ব্যক্তি জীবনেরও কোনো খবর প্রকাশ করছেন না এ চিত্রনায়িকা। গুঞ্জন রয়েছে, বিয়ে এবং সন্তান জন্মদানের কারণে মিডিয়া থেকে দূরে আছেন তিনি। এটি নাকি তার পারিবারিক সিদ্ধান্ত।

রাজধানীর নিজ বাসাতেও তিনি থাকছেন না অনেকদিন ধরেই। সূত্র বলছে, বর্তমানে তিনি বসবাস করছেন ধানমণ্ডিতে। সেখানেই স্বামী ও সন্তানকে নিয়ে সময় কাটছে তার। তবে পপির পরিবার ও ঘনিষ্ঠরা এসব বিষয় অস্বীকার করছেন। তারা বলছেন পপি ঠিক কী কারণে নিজেকে আড়াল করে রেখেছেন সেটা কেউ জানেন না। এদিকে তার এ আড়ালে থাকার কারণে কয়েকজন নির্মাতা বেশ বিপাকে আছেন।

এ চিত্রনায়িকা অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সেটির প্রচারণার জন্যও পরিচালক সাদেক সিদ্দিকীকে কথা দিয়েছিলেন। তার সঙ্গেও আর যোগাযোগ রাখেননি পপি। এ ছাড়া রাজু আলীম ও মাসুমা তানির পরিচালনায় ‘ভালোবাসা প্রজাপতি’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন অন্তরালে যাওয়ার আগে। সেটির বাকি কাজ আটকে আছে তার কারণেই।

নাটকের একজন প্রযোজকের কাছ থেকেও দুই নাটকের পারিশ্রমিক অগ্রিম নিয়েছিলেন। কিন্তু নাটকের কাজ করে দেননি। স্বভাবতই প্রশ্ন জাগে, পপি আসলে কী কারণে আড়ালে রয়েছেন। অনেকে বলছেন, বিয়ে করাটা দোষের কিছু নয়।

সন্তান জন্মদানও জীবনেরই অংশ। এসব কারণে আড়ালে থাকা কোনো যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। তাছাড়া যাদের তিনি আটকে রেখেছেন (শুটিং), তাদের কাজগুলোর প্রতিও পেশাদারিত্ব দেখানোর প্রয়োজন ছিল তার। যদিও এসব সমালোচনা কখনোই গায়ে মাখেননি এ চিত্রনায়িকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD