বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিচালকের করোনা উপসর্গ, দীঘির ছবির শুটিং বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

চলচ্চিত্রের শুটিংয়ের অনুমতি পাওয়ার পরই স্বাস্থ্যবিধি মেনে ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং করেন নির্মাতা শামীম আহমেদ রনী। এর পরে ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমার কাস্টিং ডিরেক্টর হিসেবে বেশ সরব ছিলেন। সিনেমাটির শুটিংও টানা চলছিল। হঠাৎ রনীর ঠান্ডা জ্বর হওয়ায় সিনেমাটির শুটিং ইউনিটের সবাই করোনা আতঙ্কে ভুগতে থাকেন। পরে প্রযোজক শুটিং বন্ধ করে দেন।

‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমার শুটিং গত মাসের শেষ সপ্তাহে এফডিসিতে শুরু হয়। টানা শুটিং করে দৃশ্যধারণের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু করোনা আতঙ্কে সিনেমাটির শুটিং গতকাল থেকে বন্ধ রয়েছে। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম খান বলেন, ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমার টানা শুটিং করার কথা ছিল। হঠাৎ করে কাস্টিং ডিরেক্টর শামীম আহমেদ রনী ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হন। এতে শুটিং ইউনিটের সকলের মাঝে প্রভাব পড়ে। আতঙ্ক নিয়ে সিনেমার কাজ করা যায় না। তাই কাজ বন্ধ করে দিয়েছি।

শামীম আহমেদ রনী করোনা পরীক্ষা করানোর জন্য নমুনা দিয়েছেন। এখনো পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়নি বলেও জানিয়েছেন এই প্রযোজক।

স্টোরি স্পেলস প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি প্রযোজনা করছেন সেলিম খানের মেয়ে পিংকি খান। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শান্ত খান ও দীঘি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD