শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম :

পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র পরিদর্শক কাজী গোলাম মোস্তফা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জিআর শাখায় এ চার্জশিট জমা দেন।

চার্জশিটভুক্ত অপর দুই আসামি হলেন—পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবীর হাওলাদার। সব আসামি জামিনে আছেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে চার্জশিট দাখিলের বিষয়টি জানা গেছে। আগামীকাল মঙ্গলবার (৫ অক্টোবর) চার্জশিটটি আদালতে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরদিন তিনি কারামুক্ত হন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD