শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :

পর্নোগ্রাফি মামলায় শিল্পার স্বামীর জামিন না মঞ্জুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (২৮ জুলাই) পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার রাজের জামিন আবেদনের শুনানি হয়। রায়ে জামিন না মঞ্জুর করেছেন মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত।

গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। রাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের ৪২০ (প্রতারণা), ৩৪, ২৯২ ও ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় মামলা দায়ের হয়েছে।

গ্রেপ্তারের পরদিন রাজকে ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। এরপর তা বাড়িয়ে ২৭ জুলাই করা হয়। মঙ্গলবার তাকে ১৪ দিন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বোম্বে উচ্চ আদালত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD