শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :

পর্নোগ্রাফি মামলা: শিল্পার ফোন খতিয়ে দেখবে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার স্ত্রী অভিনেত্রী শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। পর্ন কেসে শিল্পার জড়িত থাকার সন্দেহকে খারিজ করার আগে অভিনেত্রীর ফোন খতিয়ে দেখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৬ জুলাই) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

গত সপ্তাহে পর্ন ছবি তৈরির অভিযোগে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার নেওয়া হয়েছে শিল্পার বয়ান। নীল ছবির ব্যাবসার ব্যাপারে তিনি কিছু জানতেন না বলেই জানিয়েছেন তদন্তকারীদের। তবে এবার অভিনেত্রীর ফোন দেখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, তাঁদের জুহুর বসত বাড়িতে তদন্ত চালিয়েছে পুলিশ। যেখান থেকে একটি সার্ভার, ৭০টির বেশি পর্ন ভিডিয়ো উদ্ধার করা হয়েছে। এখন শোনা যাচ্ছে, শিল্পা ও রাজের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হবে।

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD