সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

পাকিস্তানিদের ‘বিশ্বকাপে আসার দরকার নেই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। সবকিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হবে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের দশদিন আগেও চলছে নাটকীয়তা।

টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দল পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা এখনও অনিশ্চিত।

গতকাল ২৬ জানুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করেছেন। তাদের সেই দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয় পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা।

সেই বৈঠক শেষে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আগামী শুক্র থেকে সোমবারের মধ্যেই পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

এ ব্যাপারে ভারতীয় সাবেক অধিনায়ক শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘গত ম্য়াচে ভারত ১৫ ওভারে ২০৯ রান করেছিল। এমন পারফরম্য়ান্স দেখে বিশ্বের যে কোনও দল বলবে যে ভারতে খেলতে আসব না। তোমাদের (বিশ্বকাপে) আসার দরকার নেই। মহসিন নকভি আগেই এই ব্যাপারে মুখ খুলেছিলেন। ভারতে আসার দরকার নেই। তোদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে।’

শ্রীকান্ত আরও বলেন, ‘কলম্বো থেকে এক একটা ছক্কা হাঁকালে, সেটা চেন্নাই পর্যন্ত চলে আসবে। সাবধানে থাকিস। সব থেকে ভালো বিকল্প হল, তোরা (পাকিস্তানিরা বিশ্বকাপে) খেলতেই আসিস না। কোনও একটা ছুতা বের করে বিশ্বকাপ টুর্নামেন্ট বয়কট করে দে। ভারতীয় ক্রিকেটাররা তোদের ছাল-চামড়া গুটিয়ে দেবে। প্রত্যেকটা দলকে আমি একই ভাবে সতর্ক করতে চাই। টি-টোয়োন্টি ক্রিকেটে যেভাবে চার-ছক্কার বন্যা বইছে, এমন দৃশ্য আমি আগে কখনও দেখিনি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD