শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :

পাকিস্তানে জনপ্রিয়তার শীর্ষে কঙ্গনার ‘থালাইভি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

খবরের শিরোনামে আসার কোন সুযোগ হাতছাড়া করেন না কঙ্গনা রনৌত। বলতে গেলে বিতর্কিত সব মন্তব্য করায় প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকে তার নামটি।

তবে এবার কোন বিতর্কিত মন্তব্যের কারণে নয়, নিজের অভিনীত ‘থালাইভি’ ছবির জন্য খবরের শিরোনামে এসেছে বলিউডের এই অভিনেত্রীর নামটি।

সোমবার (১১ অক্টোবর) নিজের ফেসবুক স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন কঙ্গনা রনৌত। যেখানে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, তার অভিনীত ‘থালাইভি’ ছবিটি পাকিস্তানে ট্রেন্ডিংয়ে শীর্ষ স্থান দখল করে রেখেছে।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা লিখেছেন, “থালাইভি’ পাকিস্তানসহ অনেক দেশে ট্রেন্ডিংয়ে রয়েছে। শিল্পের কোন বাধা নেই।”

যোগ করে কঙ্গনা আরও লিখেছেন, ‘এটি জেনে খুশি হলাম যে, দেশটিকে শুধু বিশ্বাসঘাতরাই থাকেন না।”

দৃঢ়চেতা, বৈপ্লবিক নেত্রী, শক্ত মনের মানুষ, তুখোড় রাজনীতিবিদ, কঠিন প্রতিপক্ষ- এরকমই নানা বিশেষণ জয়ললিতার ক্ষেত্রে ব্যবহার করতেন অনুরাগীরা। অভিনেত্রী থেকে রাজনীতি- দুই ক্ষেত্রেই খ্যাতির শীর্ষে উঠেও একাকীত্ব যেনো ছিলো প্রয়াত জয়ললিতার চিরসঙ্গী।

জয়ললিতার অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার সফর মোটেও সহজ ছিলো না। কিন্তু সমস্ত বাধা-বিপত্তি-অপমানকে হারিয়ে তামিলনাড়ুর ‘আম্মা’ হয়ে উঠেছিলেন জয়ললিতা। ছ’বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি।

সেই জয়ললিতার জীবনী নিয়েই নির্মিত হয়েছে ‘থালাইভি’। এতে কঙ্গনার বিপরীতে দেখা গেছে দক্ষিণী তারকা অরবিন্দ স্বামীকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD