শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

পার্টিতে মাদক: অভিযোগ থেকে অব্যাহতি পেলেন করন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

বলিউড নির্মাতা করন জোহর। বলিউড তারকাদের নিয়ে প্রায়ই জমকালো পার্টির আয়োজন করেন। গত বছর এমনই এক পার্টির আয়োজন করে বিপাকে পড়েন তিনি।

গত বছর জুলাইয়ে বাড়িতে একটি পার্টির আয়োজন করেন করন জোহর। এই পার্টিতে হাজির হয়েছিলেন— দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, মালাইকা আরোরাসহ অনেক তারকা। কিন্তু পার্টির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে বিতর্ক শুরু হয়। নেটিজেনরা ধারণা করেন— করনের ওই পার্টিতে গিয়ে মাদকের নেশায় বুঁদ হয়েছিলেন তারকারা।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নতুন করে আলোচনায় আসে করোনের বাড়িতে সেই পার্টির ভিডিও। ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে এই নির্মাতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শিরোমণি আকালি দলের সাবেক সাংসদ মাজিন্দার সিং সিরসা। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।

তবে এই অভিযোগ থেকে করন জোহরকে অব্যাহতি দিয়েছে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল)। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিওতে সাদা রঙের যে লাইন দেখা গেছে তা সিলিং থেকে প্রতিফলিত হয়েছে। এছাড়া তদন্তে অবৈধ্য কোনো কিছু পাওয়া যায়নি।

পার্টিতে মাদক সেবনের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন করন জোহর। এমনকি কিছুদিন আগে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আবারো বলতে চাই, আমি মাদক সেবন করি না এবং এই ধরনের দ্রব্যের প্রচার ও সেবনে উদ্বুদ্ধও করি না।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD