বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিকে চলচ্চিত্রে কোনো পারিশ্রমিক নেননি সুশান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

বলিউড নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত সিনেমা ‘পিকে’ ছিল বেশ জনপ্রি। এতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন আমির খান ও আনুশকা শর্মা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত।

স্বল্প সময়ের জন্য পর্দায় হাজির হলেও সুশান্তের চরিত্রটি দর্শকের মন জয় করে। কিন্তু ‘পিকে’ সিনেমায় অভিনয়ের জন্য কোনো পারশ্রমিক নেননি সুশান্ত। হিরানির অনেক বড় ভক্ত এই অভিনেতা। সিনেমাটিতে তাকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই তা লুফে নেন তিনি।

যদিও সুশান্তকে একেবারে বিনা পারশ্রমিকে কাজ করাননি হিরানি। শুভ কামনাস্বরূপ ২১ রুপি দিয়েছিলেন। এখানেই শেষ নয়, সুশান্তের বই পড়ার নেশার কথা জানতেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত এই নির্মাতা। পরবর্তী সময়ে সুশান্তকে সিনেমাটোগ্রাফি, সিনেমা সম্পাদনা, চিত্রনাট্য, বিখ্যাত ব্যক্তিদের জীবনীসহ প্রসিদ্ধ লেখকদের অনেকগুলো বই উপহার দেন তিনি।

সুশান্তের ঘনিষ্ঠ একজন সূত্র জানান, রাজকুমার হিরানির উপহার পেয়ে ভীষণ খুশি হন সুশান্ত। সিনেমার শুটিংয়ের সময় এই অভিনেতার বই পড়ার বিষয়টি জানতে পেরেছিলেন হিরানি। কিন্তু এত বই উপহার পাবেন তা কল্পনা করেননি সুশান্ত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD