শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

পীরগাছায় ইউপি চেয়ারম্যানসহ দুজনের করোনা পজিটিভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

রংপুরের পীরগাছায় পারুল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ দুজনের করোনা পজিটিভ এসেছে। গত তিন দিনে নতুন করে সাতজনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।

আজ বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সানোয়ার হোসেন।

তিনি জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে পারুল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের করোনা পজিটিভ আসে। এছাড়া কালিগঞ্জ এলাকায় এক ওষুধ কম্পানির প্রতিনিধির করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১ মে উপজেলায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক ব্যক্তি মারা গেছেন।

অন্যদিকে উপজেলাজুড়ে ৪০ জন আক্রান্ত হলেও এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরো একজন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD