শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :

পুত্র সন্তানের মা হলেন জান্নাতুল পিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

মডেল ও উপস্থাপক জান্নাতুল পিয়া পুত্র সন্তানের মা হয়েছেন। রোববার বিকাল পৌনে ৪টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দেন তিনি। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিয়ার স্বামী ফারুক হাসান সামীর।

তিনি বলেন, আসলেই খুবই ইমোশনাল মুহূর্ত। যখন বাচ্চাটাকে আমার কোলে দিল, ও তো আমাকে দেখেই একটা চিৎকার দিল (কান্না করল)। আমি ওর হার্টবিট ফিল করলাম। ও খুবই অ্যাক্টিভ। এই কাঁদছে, হাত পা ছুড়ছে। খুব মিষ্টি দেখতে হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কী যে ভালো লাগছে আর ভয় ভয় লাগছে। আমরা ওর নাম ঠিক করেছি অ্যারিস হাসান। আমি শিওর, অ্যারিস পিয়ার মতোই দুষ্টু হয়েছে।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD