রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

প্রকাশ্যে এলো কারিনার বেবি বাম্পের ছবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

অভিনেত্রী কারিনা কাপুর দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। ফলে কারিনাকে নিয়ে তার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস।

সম্প্রতি পতৌদি রাজপ্রাসাদ থেকে মুম্বাইতে ফেরেন কারিনা কাপুর খান। সাইফ আলি খান এবং তৈমুরের সঙ্গে মুম্বাইতে ফেরেন তিনি। শহরে ফেরার সময়ই সাইফ, কারিনা এবং তৈমুরের ছবি ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। পতৌদি রাজপ্রাসাদ থেকে মুম্বাইতে ফেরার পর আবার ভাইরাল হলো কারিনা কাপুর খানের আরও একটি ভিডিও। যেখানে বড় বোন কারিশ্মা কাপুরের সঙ্গে দেখা যায় তাকে। শুধু তাই নয়, অন্তঃসত্ত্বা কারিনার বেবি বাম্প আরও স্পষ্টভাবে লক্ষ্য করা যায় ওই ভিডিওতে। বেবোর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

অন্তঃসত্ত্বা অবস্থার মধ্যেই লাল সিং চাড্ডার শুটিং শেষ করেন কারিনা কাপুর খান। লাল সিং চাড্ডার শুটিংয়ের শেষ পর্বের জন্য দিল্লিতে উড়ে যান বেবো। ওই সময় অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গ নেন সাইফ। ফলে শুটিং শেষের পর সাইফ এবং তৈমুরকে নিয়ে পতৌদি রাজপ্রাসাদে নিরিবিলিতে সময় কাটিয়ে মুম্বাইতে ফেরেন কারিনা কাপুর খান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD