শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

সাতক্ষীরার দেবহাটায় এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এক যুবক ও দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুন) ভোরে দেবহাটা উপজেলার কুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গেফতাররা হলেন, দেবহাটা উপজেলার উত্তর কুলিয়ার আব্দুল আলিম কারিকরের ছেলে আব্দুল করিম (১৯)। অভিযুক্ত কিশোররাও একই গ্রামের বাসিন্দা।

ভিকটিমের মামা জানান, অভিযুক্ত কিশোররা আগে থেকেই তার প্রতিবন্ধী ভাগ্নিকে চিনতেন। তারা পরস্পর যোগসাজশে রোববার রাতে শ্রীরামপুর থেকে তার ভাগ্নিকে কৌশলে ডেকে কয়েক কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার উত্তর কুলিয়ার জনৈক বাসিত চৌধুরীর নির্মাণাধীন খামারের

পাশে নিয়ে যায়। পরে তাকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যায়। সারারাত নিখোঁজ থাকার পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন স্বজনরা। পরে ভিকটিমের জবানবন্দি মোতাবেক তার মা বাদী হয়ে দেবহাটা থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদ হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিম তরুণীকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD