শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :

প্রথমবার যে নায়কের বিপরীতে তাপসী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

তামিলের একটি কমেডি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবার অভিনেতা বিজয় সেতুপতির বিপরীতে কাজ করতে যাচ্ছেন তাপসী পান্নু। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বলিউডের এই অভিনেত্রী। তবে এখনও পর্যন্ত ঠিক হয়নি ছবিটির নাম।

বিজয় সেতুপতির সঙ্গে প্রথমবার অভিনয় প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তাপসী পান্নু বলেন, “হ্যাঁ, বিজয়ের সঙ্গে জুটিবদ্ধ হয়ে একটি তামিল ছবিতে অভিনয় করতে যাচ্ছি। এক বছর আগেই ছবিটিতে অভিনয়ের জন্য সম্মতি প্রকাশ করেছিলাম। এমনকি পরিচালক শুধু আমাকেই চাইছিলেন। তবে আমরা ভালো সময়ের খোঁজ করছিলাম। অবশেষে সেটি পেয়ে গিয়েছি। তাই জলদি এর কাজটি শুরু করতে চাই।”

নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন দেবুতান্ত দীপক। আগামী সেপ্টেম্বর থেকে ছবিটির কাজ শুরু হবে। চলবে টানা ২৮ দিন।

তামিল ইন্ডাস্ট্রিতে তাপসী অভিনীত শেষ ছবি ‘গেম ওভার’। নতুন ছবিটি ছাড়াও বলিউডের এই অভিনেত্রীর হাতে ‘জানা গানা মানা’ নামে আরও একটি তামিল ছবির কাজ রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD