শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :

প্রযোজনায় আসছেন নায়িকা তমা মির্জা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও উপস্থাপক হিসেবে পরিচিত তমা মির্জা। তবে আরেকটি পরিচয় যুক্ত হচ্ছে তার নামের পাশে। পেশাদার প্রযোজক হিসেবে যাত্রা শুরু করছেন তিনি। অনেকদিন আগেই তিনি এ পরিকল্পনা কথা প্রকাশ করেন। কিন্তু এবার সেটি বাস্তবায়ন করছেন।

এ জন্য প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করেছেন তিনি। ‘মির্জা ক্রিয়েশনস’ নামের এ প্রতিষ্ঠান থেকে নাটক, ছবি এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করবেন তমা। আগামী মার্চ থেকে এর কার্যক্রম শুরু হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েকদিন আগে সিটি করপোরেশনে আমার প্রযোজনা সংস্থার জন্য ট্রেড লাইসেন্সের আবেদন করেছি। আশা করছি চলতি সপ্তাহেই লাইসেন্স পেয়ে যাব। তারপর অন্য কাজগুলো গুছিয়ে মার্চে কাজ শুরু করব। নতুন এ কাজগুলো নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা করছিলাম। নানা কারণে বাস্তবায়ন করতে পারছিলাম না।

আমার অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি প্রযোজনা সংস্থার কাজেও ব্যস্ত থাকব। এদিকে দেশটিভিতে ‘প্রিয়তমার প্রিয়মুখ’ নামের একটি সেলিব্রেটি শো উপস্থাপনা করছেন তমা। এ ছাড়া তার হাতে রয়েছে তিনটি ছবির কাজ। এর মধ্যে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ ছবির শুটিং শেষ, ডাবিংয়ের কাজ বাকি আছে। এ ছাড়া শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপকাহিনি’ এবং আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবি দুটির শুটিং অনেকদিন ধরেই বন্ধ হয়ে আছে। এদিকে গত বছরের শেষ প্রান্তে এসে বিয়ে বিচ্ছেদ নিয়ে বেশ আলোচনা-সমালোচনায় পড়েন এ চিত্রনায়িকা। স্বামী কানাডা প্রবাসী হিশাম চিশতীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন আইনে মামলা করেন। তমার মামলার একদিন পর হিশাম তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। বর্তমানে দুটি মামলাই তদন্তাধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD