শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :

প্রসেনজিতের সঙ্গে অভিনয় করবেন মিথিলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

টলিউড পরিচালক শুভেন্দু কুণ্ডুর ‘আয় খুকু আয়’ ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ-মিথিলা।

আগামী সোমবার থেকে শ্যুটিং শুরু হচ্ছে ছবির। তার আগেই টলিউড তোলপাড়, এই ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-রাশিয়াদ রশিদ মিথিলা।

সঙ্গে থাকবেন এক ঝাঁক তারকা অভিনেতা। এ তালিকায় আছেন- সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।

শুধু জুটিতে নয়, ছবির গানের ক্ষেত্রেও সাহসের পরিচয় দিতে চলেছেন শুভেন্দু এবং সুরকার রণজয় ভট্টাচার্য। এই ছবিতে আবার হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের একদা বিপুল জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ শোনা যাবে। তবে নতুনভাবে।

গানটিতে এই সময়ের মতো করে সুর বাঁধতে চলেছেন রণজয়। সম্ভবত কণ্ঠে শ্রীকান্ত আচার্য। অভিনেতা জিৎ এই ছবির প্রযোজক।

ছবির প্রথম লোগো প্রকাশ্যে এসেছে শুক্রবার। লোগো জুড়ে ছবির নাম। ‘খুকু’ শব্দের মাথায় কুমকুম টিপ। তাকে ঘিরে চন্দনের সূক্ষ্ম কারুকাজ। ‘আয়’ শব্দে গাছকৌটোর ছবি।

পুরোটাই যেন ভাসছে পদ্মপাতায়। টলমল করছে শিশিরবিন্দুর মতোই! এ ভাবেই অনেক ‘কথা’ বার্তা হয়ে পৌঁছে গিয়েছে সিনেপ্রেমীদের কাছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD