সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

প্রাক্তন প্রেমিকা ঐশ্বরিয়ার জন্য বিবেকের প্রার্থনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়েছে প্রায় গোটা ভারতজুড়ে। অমিতাভ এবং অভিষেকের পর ঐশ্বরিয়া, আরাধ্যার কভিড টেস্টের রিপোর্টও পজিটিভ আসে। বচ্চন পরিবারের ৪ জনের করোনায় আক্রান্ত হওয়ার পরই তারকাদের পক্ষ থেকে শুরু হয়ে যায় প্রার্থনা।

বচ্চন পরিবারের সদস্যরা যাতে শিগগিরই সুস্থ হয়ে যান, তার জন্য প্রার্থনা শুরু করেন রিতেশ দেশমুখ থেকে জুহি চাওলা কিংবা ভূমি পেদনেকর, রাজকুমার রাও-রা। সেই তালিকা থেকে বাদ পড়লেন না বিবেক ওবেরয়ও।

অমিতাভ এবং অভিষেকের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই ট্যুইট করেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। বিগ বি এবং অভিষেক বচ্চন যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন , সেই প্রার্থনা করেন বিবেক।

অমিতাভ, অভিষেকের পর ঐশ্বর্য এবং আরাধ্যা আক্রান্ত হওয়ার খবর জানার পরও পালটা তাঁদের জন্য প্রার্থনা করেন বিবেক। ঐশ্বরিয়ার প্রাক্তনের দ্বিতীয় ট্যুইট দেখার পর হইচই শুরু হয়ে যায় গোটা বলিউডে। তবে বিবেক শুধু প্রাক্তনের সুস্থতার জন্য শুভকামনা করেননি। অমিতাভ, অভিষেকের জন্য প্রার্থনা করেও করেন ট্যুইট। যদিও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি বিবেক ওবেরয়।

অন্যদিকে অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়ার পর অনুপম খেরের মাও করোনায় আক্রান্ত হন বলে খবর পাওয়া যায়। অনুপম খেরের মায়ে পাশাপাশি অভিনেতার, ভাই এবং তাঁর পরিবারও করোনায় আক্রান্ত হন বলে জানা যায়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD