শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :

প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ শ্বশুর-শাশুড়ি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

জোনাস পরিবারের কাছে একটু বেশিই আদরের প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের এই অভিনেত্রী ক্যারিয়ার ও সফলতা নিয়ে সবসময় গর্বিত তারা। সম্প্রতি ৩৮ বছর বয়সী এই তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তার শ্বশুর-শাশুড়ি।

গত ১৩ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘দ্য হোয়াইট টাইগার’। যেখানে সাবেক এই সুন্দরীর বিপরীতে ছিলেন রাজকুমার রাও। এছাড়াও তাদের পাশাপাশি দেখা গেছে আদর্শ গৌরবকে। আর সেই ছবিতেই পুত্রবধূর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন নিক জোনাসের বাবা-মা।

পুত্রবধূর প্রশংসা করে প্রিয়াঙ্কার শ্বশুর কেভিন জোনার এসআর লিখেছেন, “প্রত্যেকের উচিত ছবিটি (দ্য হোয়াইট টাইগার) দেখা। এতে অভিনয় করেছেন আমাদের সুন্দরী পুত্রবধূ প্রিয়াঙ্কা চোপড়া।”

এর আগে স্ত্রীর প্রশংসা করে নিক জোনাস লিখেছিলেন, “নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য হোয়াইট টাইগার’। অভিনেত্রী ও পরিচালক হিসেবে প্রিয়াঙ্কার দুটি কাজ নিয়েই গর্বিত। এখনই সবাই দেখে নিন ছবিটি। টিমের সকলের জন্য রইলো শুভকামনা।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD