শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :

প্রীতমের সুরে ভালোবাসা দিনে ভালোবাসার গান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

ইমো প্রযোজিত ভালোবাসা দিবসে আসছে নতুন একটি মিউজিক ভিডিও। এতে গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

প্রীতম হাসান বলেন, গান আমার আবেগের জায়গা এবং আমি সবসময় আমার ভক্তদের উত্সাহ ও অনুপ্রেরণা জোগাতে গান করি। আমি যখন ইমোর কাছ থেকে গানটি করার প্রস্তাব পাই, তখন ভালোবাসা উদযাপনের ধারণাটি আমার পছন্দ হয়। গানের কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে যায়। তাই আমি চেয়েছি এ গানের মাধ্যমে ভালোবাসার সৌন্দর্য এবং বৈচিতর্্য উদযাপন করতে।

আসন্ন মিউজিক ভিডিওটিতে অভিনেতা ইরফান সাজ্জাদকে দেখা যাবে কিউপিড চরিত্রে; বাংলাদেশিদের সঙ্গে ভালোবাসা উদযাপন করতে।

ইমোর ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফার হু জানান, আমরা এ বিশেষ দিনটিতে মানুষের মধ্যে আরও আনন্দ এবং সুখ নিয়ে আসার প্রত্যাশায় গানটির আয়োজন করেছি। মানুষের মাঝে ভালোবাসা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের শক্তি জোগায়। বিশেষত এ কঠিন সময়ে যখন আমরা সবাই করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছি। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষ্যে ভিডিওটি ইমোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, মাইপ্ল্যানেট এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD