শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

প্রীতির ২০তম করোনা টেস্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

আইপিএলে খেলছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। নিজের দলের খেলা সরাসরি মাঠে উপস্থিত থেকে উপভোগ করতে এবং টিমের সদস্যদের উৎসাহ দিতে ম্যাচ শুরুর সপ্তাহ খানেক আগেই দুবাই গিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

গত কয়েক সপ্তাহ ধরে দুবাইতে রয়েছেন প্রীতি জিনতা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে দুবাইতে পৌঁছানোর পর ছয়দিন কোয়ারেন্টাইনে ছিলেন প্রীতি। করিয়েছেন কোভিড-১৯ টেস্টও। যার ভিডিও ও ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকেউন্টে শেয়ার করেছিলেন তিনি।

চমকপ্রদ তথ্য হলো- সম্প্রতি ২০তম কোভিড-১৯ টেস্ট করিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। যার ফলে তিনি নিজেকে ‘কোভিড টেস্ট কুই্ন’ বলে সম্বোধন করেছেন।

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে ২০তম কোভিড-১৯ টেস্টের কথা জানিয়ে প্রীতি জিনতা বলেন, ‍“অনেকেই আমাকে প্রশ্ন করে আইপিএলের দলগুলোকে জৈব সুরক্ষা বলয়ে কী কী মেনে চলতে হচ্ছে? ছয় দিনের কোয়ারেন্টাইন দিয়ে শুরু হয়েছিলো। এরপর প্রতি ৩ থেকে ৪ দিন পরপর করোনা টেস্ট করাতে হচ্ছে। বাহিরে ঘোরাঘুরি তো দূরের কথা হোটেলের রুম থেকেও বের হতে পারছি না। রেস্টুরেন্ট, জিম বা স্টেডিয়াম প্রতিটি জায়গায় গাড়ি নিয়ে যাচ্ছি।”

একইসঙ্গে যারা কোভিড-১৯ টেস্ট করিয়ে থাকেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন প্রীতি জিনতা

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD