শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :

প্রেমিকাকে ছেড়ে মধুমিতাকে নিয়ে পাহাড়ে সৌরভ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

অভিনেতা সৌরভ দাস ও অনিন্দিতা বসু চুটিয়ে প্রেম করছিলেন। বর্তমানে কাজের সূত্র ধরে মুম্বাইয়ে ব্যস্ত অনিন্দিতা। তার অনুপস্থিতিতে সৌরভের সঙ্গে বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে মধুমিতা সরকারের!

ভারতীয় গণমাধ্যমে খবর চাউর হয়েছে, মধুমিতা সরকার আর সৌরভ দাস নাকি ছুটি কাটাচ্ছেন পাহাড়ে। তাদের একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করতেও দেখা যায়।

সৌরভ-মধুমিতার সেই ছবি দুই আগে প্রকাশ পায় শহরের একটি পর্যটন সংস্থার নেট মাধ্যমের পাতায়। কিন্তু গতকাল শনিবার (২১ জুলাই) ছবি মুছে দিয়েছে তারা।

গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানার জন্য ফোন করলেও তাদের ফোনে পাওয়া যায়নি।

আগেও এমন গুঞ্জন উঠলে তা উড়িয়ে দিয়েছিলেন সৌরভ-মধুমিতা। আর বিষয়টি নিয়ে মুখ খুলছেন না অনিন্দিতাও। তবে শনিবারের সেই ছবি মুছে দেয়ার পর থেকে নতুন করে সৌরভ-মধুমিতাকে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

এদিকে আনন্দবাজার পত্রিকাকে সেই ভ্রমণ সংস্থার এক কর্ণধার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ২০২০ সালে নভেম্বরে সংস্থার সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন সৌরভ-মধুমিতা। কিছু দিন একসঙ্গে ছিলেন। তাদের ছবি তুলেছিলেন সেই ব্যক্তির ভাই। সেই ছবিই নাকি দিন দুই আগে তারা ভাগ করে নিয়েছিলেন সংস্থার নেট মাধ্যমের পাতায়। পরে বিশেষ কারণে শনিবার সন্ধ্যায় সেখান থেকে সেই ছবি নিজেরাই মুছে দিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD