বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নেহা-রোহানপ্রীত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

পাঞ্জাবী সংগীতশিল্পী রোহানপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন নেহা কাক্কার! আগামী ২৪ অক্টোবর দিল্লিতে সম্পন্ন হবে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা। সম্প্রতি এমনটাই গুঞ্জন শোনা গিয়েছিলো বলিউড মহলে।

কিন্তু বিয়ের বিষয়টি নিয়ে সেসময় নেহা-রোহানপ্রীত কোনো মন্তব্য না করলেও, নেহার সাবেক প্রেমিক ও বলিউড অভিনেতা হিমাংশু কোহলি বলেছিলেন, নেহার সম্পর্কের কথা তিনি কিছুই জানতেন না। প্রাক্তন প্রেমিকার বিয়ে যদি ঠিক হয়ে গিয়ে থাকতে তাহলে তো ভালোই।

এদিকে, বিয়ের বিষয়ে কোনো কিছু না বললেও প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিয়েছেন নেহা-রোহানপ্রীত।

সোশ্যাল মিডিয়া নিজেদের একসঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন দু’জনেই।

যার ক্যাপশেনে নেহা লিখেছেন- ‘তুমি আমার।’ আর রোহানপ্রীত লিখেছেন- ‘দেখুন আমার জীবনকে।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD