শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :

প্রেম ছিলো সুশান্ত-সারার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর এক এক করে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এরই ধারাবাহিকতায় এবার জানা গেলো- প্রয়াত এই বলিউড তারকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো সারা আলি খানের। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ‍সুশান্তের বন্ধু হাওকিপ স্যামুয়েল।

অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন সারা আলি খান। যেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন সুশান্ত সিং রাজপুত। সেখান থেকেই শুরু হয় এই তারকা জুটির প্রেমের।

এ প্রসঙ্গে হাওকিপ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন- “কেদারনাথ’-এর প্রচারণার দিনগুলো আমার খুব ভালো করে মনে আছে। সুশান্ত-সারা পুরোপুরি প্রেমে মজে ছিলেন… যা ছিলো অবিচ্ছেদ্য… একদম খাঁটি… তাদের দুজনেরই একে অপরের প্রতি ছিলো প্রচণ্ড শ্রদ্ধা যা আজকাল সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাওয়া বিরল।”

কিন্তু সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘সুনচিরিয়া’র ব্যর্থতার পর ভেঙে যায় এই তারকা জুটির প্রেম। এজন্য অবশ্য ‘বলিউড মাফিয়া’দের দায়ী করেছেন হাওকিপ। এ প্রসঙ্গে তার ভাষ্য, “সুশান্তের জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রদ্ধাশীল ছিলেন সারা। সুশান্তও একই। হোক সেটি পরিবারের সদস্য, বন্ধুবান্ধব বা কর্মী। আমি অবাক হয়েছি যে ‘সুনচিরিয়া’র ব্যর্থতার পরে সারা সুশান্তের সাথে ব্রেকআপ করার সিদ্ধান্ত বলিউড মাফিয়ার কোনও চাপের কারণে নিয়েছিল কিনা?”

এদিকে, হাওকিপের পোস্টের পরই সুশান্ত-সারাকে নিয়ে মন্তব্য করে কঙ্গনা রনৌত টুইটারে লিখেছেন- ‘‘সুশান্ত-সারার প্রেমের খবর এখন গোটা মিডিয়ায় ছেয়ে গিয়েছে। কেন এই ফ্যান্সি নেপোটিজম কিডরা আউটসাইডারদের সঙ্গে এই নাটক করেন, তারপর সকলের সামনে তাকে ঠকিয়ে চলে যান।’’

যোগ করে কঙ্গনা বলেন, “আমার বিশ্বাস, সারাও সুশান্তের সঙ্গে প্রেমে আবদ্ধ ছিলেন। তবে মুভি মাফিয়া আর ইন্ডাস্ট্রির প্রচণ্ড চাপে সেই সম্পর্ক ভেঙে গিয়েছে।”

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD