শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :

ফিরোজা রঙা পোশাকে ঝলমলে কারিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

সপ্তাহের প্রতি রবিবার সাধারণত পরিবার ও বন্ধুদের নিয়ে ছিমছামভাবে কাটান কারিনা কাপুর খান। কিন্তু আজ ব্যতিক্রম হলো। নিজের টক শোর শুটিং করেছেন তিনি।

নিজের ভ্যানিটি ভ্যানে সাজগোজ করেছেন বেবো। বাইরে বেরোনোর পর চারপাশ আলোয় ভরে যায়। তার রূপের ঝলকে চোখ সরানোই যেন দায়! মাতৃত্বকালীন ফ্যাশন কেমন হতে হয় তার দারুণ উদাহরণ দিলেন তিনি।

শুটিং লোকেশনে নবাবপত্নীকে সামনে পেয়ে পাপারাজ্জিদের মধ্যে ছবি তোলার হিড়িক পড়ে যায়। তিনিও হাসিমুখে কিছুক্ষণ পোজ দিয়েছেন। তখন গর্ভের ওপর মৃদু হাত বুলিয়েছেন তৈমুর আলি খানের মা।

ফিরোজা নীল ডোরাকাটা পোশাকে মোহনীয় লেগেছে সন্তানসম্ভবা কারিনাকে। সাধারণ সাজেও কী অসাধারণ ৪০ বছর বয়সী এই অভিনেত্রী।

এদিকে কারিনাকে সামনে বড় পর্দায় ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে। এতে তার বিপরীতে থাকছেন আমির খান। গত মাসে এর শুটিং শেষ হয়েছে। হলিউড তারকা টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে এটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। ছবিটি মুক্তি পাবে ২০২১ সালের বড়দিন উপলক্ষে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD