বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আপস মীমাংসা করে জামিন পেলেন গাজী নজরুলের ১ম স্ত্রী মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ভবিষ্যত্ নিয়ে অতিচিন্তা তাওয়াক্কুল পরিপন্থী মামলার ভারে ‘কাতর’ আদালত প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

ফুসফুস ভালো রাখার দুটি কার্যকর ব্যায়াম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

 

দিন যতই যাচ্ছে মহামারি করোনাভাইরাস ভয়ংকর থেকে আরো ভয়ংকর আকার ধারণ করছে। আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। এমন পরিস্থিতিতে সতর্কতা ও সাবধানতার কোনো বিকল্প নেই। যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করতে হবে। একান্তই বাইরে যেতে হলে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করেই যেতে হবে। একটু পর পর হাতে জীবাণুনাশক লাগাতে পারেন। বার বার সাবান দিয়ে হাত ধোয়ার কথাও ভোলা যাবে না। আর মাস্ক ব্যবহারের ক্ষেত্রে তো কোনো অলসতাই দেখানো যাবে না।

করোনাভাইরাস সরাসরি ফুসফুসে আক্রমণ করে। তাই চিকিৎসকদের মতে, যাদের ফুসফুস সংক্রান্ত কোনো অসুখ যেমন শ্বাসকষ্ট ইত্যাদি আছে, তারা খুবই ঝুঁকিতে আছেন। যদিও এ ধরনের অসুখ যাদের নেই তারাও ঝুঁকিমুক্ত নন।

চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, যেহেতু করোনাভাইরাস সরাসরি ফুসফুসে আক্রমণ করে, তাই ফুসফুস ভালো রাখা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। আসুন জেনে নেই, ফুসফুস ভালো রাখার দুটি ঘরোয়া ব্যায়াম সম্পর্কে।

১. মেরুদণ্ড সোজা রেখে সটান হয়ে বসুন। হাত দুটো সোজা নিচের দিকে ছেড়ে দিন। সবচেয়ে ভালো হয় যোগ ব্যায়ামের আসনে বসলে। এবার নাক বন্ধ করে বুক ফুলিয়ে লম্বা দম নিন। এর পর নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। দম নেয়ার চেয়ে ছাড়তে বেশি সময় নিন। এভাবে পাঁচবার দম নেওয়া ও ছাড়ার ব্যায়ামটি করুন। তারপর একটু বিরতি দিন। দিনে দশ মিনিট এভাবে দম নিন ও ছাড়ুন।

২. মুখ বন্ধ করে নাক দিয়ে দম নিন ও মুখ দিয়ে ছাড়ুন। যতটা সম্ভব দ্রুত দম নিন ও ছাড়ুন। প্রতি সেকেন্ডে ৩ বার করে ছাড়তে পারলে সবচেয়ে ভালো। এ ব্যায়ামের ফলে ফুসফুসের কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে। পাশাপাশি দুর্বল ফুসফুস থাকলে আস্তে আস্তে দুর্বলতা কেটে যাবে। প্রতি পনের সেকেন্ড পর পর বেশ কিছুক্ষণ রেস্ট নিন। এভাবে দিনে দশ মিনিট এ ব্য়ায়ামটি করুন।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD