সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

ফেনীতে হানাদারমুক্ত দিবস পালন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

ফেনীতে নানা আয়োজনে পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা ফেনীকে শত্রুমুক্ত করেন।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে ফেনী শহরের জেল রোডের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী সরকারি কলেজে গিয়ে শেষ হয়।

কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহাম্মদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবসহ মুক্তিযোদ্ধারা।

এদিকে ফেনী মুক্ত দিবসে ২০ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘ফেনী মুক্ত দিবসের অঙ্গিকার মাদক মুক্ত ফেনী আমার’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ফেনী মুক্ত দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ সংঘ ২০ কিলোমিটারের ব্যতিক্রম পদযাত্রার আয়োজন করে।

বুধবার ভোর ছয়টার জেলার দাগনভূঞা জিরো পয়েন্ট এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে দীর্ঘ ২০ কিলোমিটার পথ পায়ে হেটে অতিক্রম করে ফেনী কলেজ বদ্য ভূমিতে এসে শেষ হয়।

বদ্যভূমিতে শ্রদ্ধা জানানোর পর দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশ গ্রহণ করে তরুণরা।

তরুণ সংঘের সভাপতি আনোয়ার হোসেন সোহাগের নেতৃত্বে, পদযাত্রার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে পদযাত্রায় তরুণ সংঘের সভাপতি ইয়াকুব রকি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ দেড় শতাধিক তরুণ। ২০১৬ সাল থেকে এ পদযাত্রা প্রতি বছর আয়োজন করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD