বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

ফের একসঙ্গে সোহেল রানা ও কবরী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

‘মাসুদ রানা’ ছবির কথা নিশ্চয়ই দর্শকদের ভুলে যাওয়ার কথা নয়। এ ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী সোহেল রানা ও কবরী। এরপর আরও কয়েকটি ছবিতে এ দু’জনকে জুটি বাঁধতে দেখা গেছে। সর্বশেষ বছরদুয়েক আগে ‘আবার আসিব ফিরে’ নামে একটি টিভি নাটকে গুণী এ অভিনয়শিল্পীকে একসঙ্গে অভিনয়ে দেখেছেন দর্শক।

এবার আবারও একসঙ্গে দর্শকনন্দিত এ দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে। তবে নাটকে নয়- ছবিতে। সরকারি অনুদানের ছবি ‘এই তুমি সে তুমি’তে ফের জুটি বাঁধছেন সোহেল রানা ও কবরী। ছবিটি পরিচালনা করছেন কবরী। এরই মধ্যে শুটিংও শুরু হয়েছে।

তবে সোহেল রানা এখনও শুটিংয়ে যোগ দেননি। এ ছবির মাধ্যমে প্রথমবার পরিচালনায় অভিনয় করেছেন সোহেল রানা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছবির গল্পের সারাংশ আমি শুনেছি। ভালো লেগেছে। এটি মূলত আমাদের সিনিয়র কয়েকজন শিল্পীদের আড্ডাসুলভ গল্পও বলা যেতে পারে। আমি কথা দিয়েছি, এতে কবরীর সঙ্গে অভিনয় করব। তবে এখনও কাজে যোগ দেইনি।

২৮ সেপ্টেম্বর আমি দীর্ঘ ৬ মাস পর খুব অল্প সময়ের জন্য বাসার বাইরে গিয়েছিলাম। তাই দেশের বর্তমান পরিস্থিতিতে এখনই শুটিংয়ে অংশগ্রহণ করা সম্ভব হবে কিনা- জানি না। করোনা সংক্রমণ এখনও কমছে না।

তাই নিশ্চিত করে বলতে পারছি না, কবে শুটিংয়ে যেতে পারব। তবে আমার চেষ্টা থাকবে ছবিটির কাজ শেষ করে দেয়ার।’ সোহেল রানা প্রসঙ্গে কবরী বলেন, ‘তিনি একজন গুণী অভিনেতা।

আমরা কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছি। আমার নতুন ছবিটিতে তাকে কাজ করার কথা বলেছি। তিনি রাজিও হয়েছে। এখনও তার অংশের শুটিং শুরু করিনি। আশা করছি, ভালোভাবেই কাজটি শেষ করতে পারব।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD