শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

ফের দ্বৈত চরিত্রে শাহরুখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

করণ অর্জুন, ডুপ্লিকেট, ওম শান্তি ওম— এই তিন সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। নতুন একটি ছবিতেও দুটি ভূমিকায় দেখা যাবে তাকে। খবর- এই সময়।

শাহরুখের হাতে থাকা ছবির মধ্যে একটির পরিচালক দক্ষিণ ভারতের অ্যাটলি। এক প্রতিবেদনে জানায়, অ্যাকশন ধর্মী এই ছবিতে ডবল রোলে দেখা যাবে কিং খানকে। নাম প্রকাশ না হওয়া ওই ছবিতে শাহরুখকে দেখা যাবে গোয়েন্দা সংস্থার কর্মকর্তার চরিত্রে যিনি বেরিয়েছেন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে ধরতে। সেখানে বাবা ও ছেলে দুই চরিত্রেই রয়েছেন তিনি।

তবে বাবার চরিত্রে নিজেকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ভারী প্রসথেটিক মেকআপের সাহায্য নিতে হবে শাহরুখকে। এর আগে ‘ফ্যান’ ছবির জন্য এ ধরনের মেকআপ নিতে হয় থাকে। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে ২০২১ সালের প্রথম দিকে শুটিং ফ্লোরে যাবে এই ছবি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD