বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

ফের হাসপাতালে চলচ্চিত্রের ‘মিয়া ভাই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুককে।

সোমবার (৩১ আগস্ট) রাতে ঢাকাই ছবির জনপ্রিয় এই তারকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ১৬ আগস্ট শরীরে জ্বর নিয়ে ফারুক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় দুইবার তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল নেগিটিভ আসে। এরপর কয়েক দিন হাসপাতালে থাকার পর বাসায় ফেরেন তিনি।

বাসায় ফেরার এক সপ্তাহ পরই আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চিত্রনায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় ফারুকের। এরপর ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সারেং বৌ’, মিয়া ভাই’সহ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD