শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

ফোন সেক্স করেও বাদ পড়েছিলাম: রাধিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

বলিউডে রাধিকা আপ্তে বরাবরই ব্যতিক্রমধর্মী এক অভিনেত্রী। বলিউডের দুঃসাহসী অভিনেত্রীর তালিকায় রাধিকার নাম সবার উপরের দিকেই থাকবে। মূল ধারার বাণিজ্যিক চলচ্চিত্রে যেমন সকলের মন জয় করেছেন, তেমনি ভিন্নধর্মী সিনেমায় তাঁর অভিনয় চমকে দিয়েছে সবাইকে। অভিনয়ের পাশাপাশি তাঁকে ঘিরে বিতর্কও কম নয়।

‘ফোন সেক্স’ থেকে বিদেশি ছবির অন্তরঙ্গ দৃশ্য ফাঁস, বহু বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই নায়িকা।

তবে ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বেশ বজায় রাখলেও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। একাধিকবার তাঁর কিছু মন্তব্যে বেশ নড়েচড়ে বসেছিল বলিউড। এর আগে রাধিকা জানিয়েছিলেন, যে ২০০৯ সালে অনুরাগ কশ্যপের ‘দেব ডি’ সিনেমার অডিশনে তাঁকে ‘ফোন সেক্স’ করতে হয়েছিল।

তিনি বলেছিলেন, ‘‘আমি তখন পুণেতে থাকতাম। এর আগে কখনও ফোন সেক্স করার অভিজ্ঞতা ছিল না। কিন্তু সকলের সামনে আমায় ফোন সেক্স করতে হয়েছিল। কিন্তু এরপরও আমাকে সেই সিনেমায় নেওয়া হয়নি। ’’

এরপর ২০১৫ সালে লীনা যাদবের সিনেমা ‘পার্চড’ সিনেমায় আদিল হুসেনের সঙ্গে রাধিকার ঘনিষ্ঠ শরীরী দৃশ্য বেশ ঝড় তুলেছিল। সিনেমাটি মুক্তির আগেই ইন্টারনেটে ওই দৃশ্য ফাঁস হতেই তা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছিল। ‘পার্চড’ এর বিতর্কের কয়েক বছরের মধ্যেই আবারও সমালোচনার মুখে পড়েন রাধিকা। ব্রিটিশ-আমেরিকান সিনেমা ‘দ্য ওয়েডিং গেস্ট’ এ দেব পাটেলের সঙ্গে তাঁর যৌনদৃশ্য নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল।

একের পর এক বিতর্ক যেমন রয়েছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ব্যস্ততাও। রাধিকার হাতে রয়েছে একাধিক সিনেমা। সামনেই মুক্তি পাবে ‘বিক্রম বেধা’। সেই সিনেমায় তাঁর সঙ্গে রয়েছেন হৃতিক রোশন ও সাইফ আলি খান। এছাড়াও ঝুলিতে রয়েছে ‘মিসেস আন্ডারকভার’, ‘মনিকা ও মাই ডার্লিং’-এর মতো সিনেমা।

সূত্র : টাইমস নাও নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD