শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ফ্রান্স ইস্যু: তিশার ক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০

বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার দায়ে ফ্রান্সের বিরুদ্ধে উত্তাল মুসলিম বিশ্ব। দেশটির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে কয়েকটি দেশ ফ্রান্সের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে।

বাংলাদেশেও ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এরই মধ্যে মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন।

এদিকে রাসুল হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যাঙ্গ, বিদ্রুপ ও সন ধরনের অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানালেন মডেল-অভিনেত্রী তানজিন তিশা।

আজ রোববার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিশা লিখেছেন, আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হযরত মুহাম্মদ (সা.)। আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তার সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুন্ন করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম (সা.) কে নিয়ে ব্যাঙ্গ, বিদ্রুপ এবং সকল প্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD