শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

ফ্ল্যাটের বাথরুমে মিলল প্রখ্যাত ফ্যাশন ডিজাইনারের লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২

ভারতে শোবিজাঙ্গনে আত্মহত্যার হিড়িক পড়েছে। গত মাসে কলকাতায় চার জন মডেল-অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়।

এবার রহস্যজনক মৃত্যু হয়েছ ভারতীয় প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার (৩৫)।

হায়দরাবাদের বনজারা হিলসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গণমাধ্যমটি জানিয়েছে, শনিবার দুপুরের পর বনজারা হিলসের ফ্ল্যাটে অনেকক্ষণ প্রত্যুষার কোনো সাড়া না পেয়ে নিরাপত্তারক্ষীরা খবর দেন স্থানীয় থানায়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। ফ্ল্যাটের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, পল্লবী, বিদিশা, মঞ্জুষার মতো প্রত্যুষাও আত্মহত্যা করেছেন। তার ঘর থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। বোতলে কার্বন মোনো-অক্সাইড ছিল। যদিও ময়নাতদন্তের পর জানা যাবে আত্মহত্যা নাকি খুন হয়েছেন এ ডিজাইনার। প্রত্যুষার মরদেহ ময়নাতদন্তের জন্য হায়দরাবাদের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

হায়দরাবাদ পুলিশ ইতিমধ্যে রহস্যজনক মৃত্যুর মামলা দায়ের করেছে। মৃত্যুরহস্য উদঘাটনে প্রত্যুষার পরিবার-স্বজনদের খবর দেওয়া হয়েছে। তার বন্ধু ও ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসা করা হচ্ছে।

প্রত্যুষার বন্ধুদেরও ধারণা আত্মহত্যাই করেছেন তিনি। তারা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন প্রত্যুষা।

প্রত্যুষা ভারতের অন্যতম ফ্যাশন ডিজাইনার। ২০১৩ সাল থেকেই প্রত্যুষার কাজের নানা মহলে প্রশংসিত।

বলিউডে খুব জনপ্রিয় তিনি। বলিউড ও টালিউডের নামিদামী সেলেব্রিটিদের সঙ্গে কাজ করেছেন তিনি। কাজল, মাধুরী দীক্ষিত, সানিয়া মির্জা, জুহি চাওলা, রাভিনা ট্যান্ডন, হুমা কুরেশির মতো অভিনেত্রীদের পোশাকের ডিজাইন করেছেন প্রত্যুষা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD