শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪

ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এ কাজলের সঙ্গে কাজ করা অভিনেত্রী নূর মালবিকা দাস আত্মহত্যা করেছেন । ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী আগে কাতার এয়ারওয়েজের একজন বিমানসেবিকা ছিলেন। গত ৬ জুন লোখান্ডওয়ালায় তার ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানান, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। গত মঙ্গলবার (৬ জুন) থেকে খোঁজ মিলছিল না এ অভিনেত্রীর। পরে মালবিকার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মালবিকার মরদেহ উদ্ধার করে।

অভিনেত্রীর বন্ধু অলোকনাথ বলেন, ‘আমি নূরকে অনেক বছর ধরে চিনি এবং ওর সঙ্গে মুম্বাইয়ে এই ফ্ল্যাটে থেকেছি মাত্র এক সপ্তাহ আগেও।’

পুলিশ তল্লাশি চালিয়ে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে মোবাইল, ওষুধপত্র-সহ একটি ডায়েরি উদ্ধার করেছে। অভিনেত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য গুরুগ্রামের সিদ্ধার্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ আসেনি। পুলিশ ৯ জুন রোববার মরদেহ দাহ করে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় শহরে দাবিহীন একটি মরদেহ দাহ করা হয়।

নূর মালবিকা আসামের বাসিন্দা এবং অনেক হিন্দি সিনেমাসহ ওয়েব সিরিজে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ‘সিসকিয়ান’, ‘ওয়াকম্যান’, ‘তিখি চাটনি’, ‘জাগন্য উপয়া’, ‘চার্মসুখ’, ‘দেখি উন্দেখি’, ‘ব্যাকরোড হাস্টল’-এর মতো ছবি। একইসঙ্গে, তাকে ডিজনি প্লাস হটস্টারের ‘দ্য ট্রায়াল’-এ কাজল এবং যিশু সেনগুপ্তের সঙ্গেও দেখা গিয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD